February 28, 2026, 3:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

নতুন ফুটবল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে

দৈনিক কুষ্টিয়া ক্রীড়াঙ্গন/
আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে শুরু হতে পারে ২০২০-২০২০১ মৌসুমের খেলা। তবে নতুন এই মৌসুম নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী রবিবার জরুরী সভা শেষে নতুন মৌসুম নিয়ে বলেছেন, ‘সবকিছু বিবেচনা করে বর্তমান লিগ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা ক্লাব-খেলোয়াড়দের নিয়ে বসবো। সেখানে খেলোয়াড়দের চুক্তির বিষয়গুলোও আসবে। পরিস্থিতি দ্রুত ভালো হলে নতুন ফুটবল মৌসুম সেপ্টেম্বর-অক্টেবর থেকে শুরু হতে পারে।’

সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এএফসি কাপে সরাসরি খেলার সুযোগ পেয়ে থাকে। এছাড়া ফেডারেশনের কাপের চ্যাম্পিয়ন দলও অংশ নেয় এএফসি কাপের প্লে অফ পর্বে। লিগ বাতিল হওয়ায় এএফসি কাপে বাংলাদেশের কোটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ক্লাবগুলোর স্বার্থ রক্ষার চেষ্টা করবো। বসুন্ধরা কিংসকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের মূল পর্বে সরাসরি খেলতে দেওয়ার অনুরোধ করবো। এছাড়া আরেকটি দলকে প্লে অফে খেলানোর সুযোগ করে দেয়া যায় কিনা- এ বিষয়ে এএফসির সঙ্গে আলোচনা করবো। ’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net