February 28, 2026, 11:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

অপমানে বাড়ি ছাড়লেন মেহেরপুরের করোনা আক্রান্ত ব্যক্তি !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, গাংনী/
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের করোনায় আক্রান্ত আল আমিন হোসেন (৩৫) বাড়ি থেকে পালিয়ে গেছে। জানা যায় প্রতিবেশি ও স্থানীয়দের অপমানজনক আচরনের কারনে ক্ষুব্ধ হয়ে রবিবার ভোরে এ কাজ করে। পরে তাকে পেয়ে সাহারবাটি এবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশনে রাখা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা রিয়াজুল আলম জানান,করোনায় আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকে চলে গেছে এমন সংবাদ পেয়ে তাদের পরিবারের মাধ্যমে যোগাযোগ করে তার সন্ধান পাওয়া যায়। পরে তাকে সাহারবাটি এবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ে আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অব¯’া ভালো রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান,করোনায় আক্রান্ত ব্যক্তির সার্বিক নিরাপত্তা সহ খোঁজ খবর রাখা হচ্ছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ইতোমধ্যে মোবাইল ফোনে আল আমিনের সাথে যোগাযোগ করা হয়েছে। এছাড়া সহকারী কমিশনার (ভুমি) এর মাধ্যমে স্থানীয় মানুষ গুলোকে সচেতন ও আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সাথে মানবিক আচরন করার নির্দেশনা দেয়া হয়েছে। অমানবিক আচরন করলে আইনগত ব্যব¯’া নেয়া হবে। আক্রান্ত ব্যক্তির সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখার জন্য স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান পুলিশকে বলা হয়েছে।
তবে আক্রান্ত ব্যক্তির পরিবার ও স্বজনরা জানায়,প্রতিবেশি ও স্থানীয়দের উদ্ধত্যপূর্ণ আচরনের কারনে অভিমান করে আল আমিন ভোরে বাড়ি থেকে চলে যায়। পরে তাকে পেয়ে প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও পুলিশ আল আমিনের খোঁজ খবর রাখছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net