March 14, 2026, 2:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার আহবান কুষ্টিয়া জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন কোন ধর্মেই কোন জবরদস্তিতা নেই। শান্তি ও সম্প্রতিই এখানে মুল কথা, মুল সুর। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শ্রেণী ও গোত্রের মধ্যে সদ্ভাব বজায় রেখে এই শান্তি স্থাপন করতে হবে। যেখানে শান্তি স্থাপন হয়না সেখানে ধর্মের মূল সুরও বিঘিœত হয়।
তিনি গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের মসজিদসমুহে যে ৫০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন তা হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন সমাজ উন্নয়নে সবাইকেই শরিক হতে হবে। সমাজ উন্নত হলে, সেখানে কোন বৈষম্য না থাকলে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে।
জেলা প্রশাসক জানান প্রধানমন্ত্রীর এই সহায়তার আওতায় কুষ্টিয়ায় ১৯৪৪ টি মসজিদ মোট ৯৭ লক্ষ ২০ হাজার টাকার সহায়তা পাচ্ছে। তিনি প্রাথমিকভাবে ৩০ টি মসজিদের কমিটির সদস্যের নিকট তিনি প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক তুলে দেন। সহায়তার এ অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশসানের কর্তকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net