February 28, 2026, 11:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

চুয়াডাঙ্গায় এনজিওকর্মীকে শ্বাসরোধ করে হত্যা/ আটক ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাইফুল ইসলাম নামে এক এনজিও কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের পাশের একটি মেহগুনি বাগানে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সোমবার (২৫ মে) দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম (৩৮) একই উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আব্দার হোসেনের ছেলে ও ব্রাকের চাপাইনবাবগঞ্জ শাখার মাঠকর্মী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকালে ঈদের মাংস কিনতে গিয়ে নিখোঁজ হয় সাইফুল। পরে সকাল ১০ টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের পাশের একটি মেহগনি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় দামুড়হুদা থানা পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একই গ্রামের মাংস বিক্রতা রুহুল আমিন ও কসাই নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, নিহত সাইফুল ইসলামের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net