March 16, 2026, 7:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি

এসএমএস এ-ই এসএসসির ফল, কোন জমায়েত নয়, প্রস্তুত যাশোর বোর্ড

এম আর পলল/
মোবাইল এসএমএস এ-ই যাবে এসএসসি পরীক্ষার ফলাফল। একই সময়ে পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর স্ব স্ব ওয়েবসাইটে। ফলাফলোর জন্য কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না। এ ব্যাপারে কড়া নির্দেশ দেয়া হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও।
এদিকে সরাসরি মোবাইলে ফলাফল পৌঁছে দিতে প্রস্তুতি নিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের আওয়াতাধীন ১০ জেলার প্রায় ১ লাখ ৬২ হাজার এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা বাড়িতে বসে বিনা খরচে মোবাইলে এ ফলাফল পাবেন। এ লক্ষে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অভিভাবকদের মোবাইল নম্বর সংগ্রহ করেছে শিক্ষাবোর্ড।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমির হোসেন জানান ফলাফল প্রস্তুতির কাজ এগিয়ে যাচ্ছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান বোর্ডের অধীনে ২ হাজার ৫২১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। তারাও প্রস্তুত।
মোবাইল এসএমএস এ পরীক্ষার ফল পেতে সারা দেশে এ পর্যন্ত আট লাখ ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে। আগামী রোববার (৩১ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার নির্ধারিত দিন রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা যায়। মোবাইল এসএমএসে ফল পেতে আগামী ২৯ মে রাত ১২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করা যাবে। আরও দুইদিন বাকি রয়েছে। যারা রেজিস্ট্রেশন করবে, ফলাফল প্রকাশের পর তাদের দেয়া মোবাইল নম্বরে সার্ভারের মাধ্যমে জিপিএ গ্রেডসহ ফল পেয়ে যাবে।
তবে বোর্ড সুত্রে জানা গেছে রেজিস্ট্রেশনের আওতায় না এলেও পরীক্ষার ফলাফল পেতে কোন ঝামেলা হবে না। ফল প্রকাশের পর স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।
আশা করা হচ্ছে ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net