February 28, 2026, 1:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ

কুষ্টিয়ায় জাঁকজমক আয়োজনের বিয়ের আসরে ম্যাজিস্ট্রেট, জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনায় সকল সামাজিক জমায়েত বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে জমকালো বিয়ের আয়োজন করায় বিয়ের আসরে অভিযান চালায় ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে।
ঘটনাটি সোমবার (১ জুন) দুপুরে কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চকরঘুয়াতে ঘটেছে। তবে জরিমানা করা হলেও বিয়ে বন্ধ করে দেয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান জানান, নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে তিনি তার ফেসবুকেও একটি স্ট্যাটাসও দেন। আপলোড করেন বিয়ে বাড়ির কয়েকটি ছবি। পত্রিকায় ব্যবহৃত ছবি তার ফেসবুক ওয়াল থেকে নেয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net