October 24, 2026, 3:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

রের্কড শনাক্ত তালিকা, মৃত্যু ৩৭

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/

করোনায় দেশে একদিনে ফের রেকর্ড হলো রোগী শনাক্তে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেল। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার।
মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯৫০টি । পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৯১১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net