October 12, 2026, 9:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বাসহ দুই নারী নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় সড়ক দুঘটনায় দুই নারী নিহত হয়েছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। এ সময় আহত হন মনির হোসেন নামে আরও এক ব্যক্তি।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তার অন্তঃসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন মনির, তানিয়া ও রোমানা। পথে কোষাঘাটা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ ওই দুই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে। বাকি আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোমানা।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) মামুনুর রশিদ জানান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net