October 13, 2026, 9:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় আরো ৬ জনের করোনা শনাক্ত, সংখ্যা দাড়াল ১০৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় আরো ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১০৪ জনে।
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ছিল ৪৪ এর মধ্যে ৬ জনের পজিটিভ আসে।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩ জন। এদের সবার বাড়ী হরিপুরের হাজীপাড়াতে। দৌলতপুর উপজেলার ১ জন ও খোকসা উপজেলার ২জন। খোকসার দুইজনের ঠিকানা থানাপাড়া ও আমবাড়িয়াতে
দৌলতপুরের আক্রান্ত ব্যক্তি চক দৌলতপুর অধিবাসী।
সনাক্তদের মধ্যে ৪ জনের বয়স ৩০- ৪০ বছর ও ২ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত ২ জন পুরুষ ও ৪ জন মহিলা।
প্রশাসন ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন অফিস জানায় জেলায় হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে ৭০ জন।
এ পর্যন্ত দৌলতপুর উপজেলায় ২৩, ভেড়ামারায় ১৫, মিরপুরে ১২, সদরে ৩১,কুমারখালীতে ১৬ ও খোকসায় ৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net