September 7, 2026, 8:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

দেশে করোনায় আরো ৩৫ জন মারা গেলেন, আক্রান্ত ২৬৩৫

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৪৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৩ হাজার ২৬জন।
শনিবার (জুন ৬) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ৫০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯০৯টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৬৩৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net