August 26, 2026, 11:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

চুয়াডাঙ্গায় নতুন করে এক শিশুসহ ৪ জন করোনায় আক্রান্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে এক শিশুসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মারা গেছেন ১ জন।
বুধবার (১০ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৬ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ২ জন ও দামুড়হুদা উপজেলার ২ জন রয়েছেন।নতুন আক্রান্তদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। চুয়াডাঙ্গায় মোট ১৩১ জন নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মারা গেছেন ১ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net