August 25, 2026, 4:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

যে বিষয়গুলোতে সন্তানের উপর খবরদারী কম করবেন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
আপনার সন্তানের বয়স কম। তাই তাকে কোন কাজ করতে দেন না তাই না ? বলেই দেন যে তোমার বয়স কম পারবে না তাই না ? যেমন ধরুন সে তার ঘর গোচাতে চায়। নিশ্চয় ঘর গোছানোর মতো কাজ করতে দেন না। এটা আপনী ক্ষতিই করছেন। এতে করে তার মধ্যে অনেক ভাল একটি গড়ে অভ্যাসকে আপনী ধ্বংস করে দিচ্ছেন। এতে তাদের মধ্যে গোছানোর অভ্যাস কখনো তৈরি হয় না। অল্প বয়স থেকেই যদি শিশু নিজের ঘর পরিষ্কার রাখতে শেখে তবে তার দায়িত্ববোধ, আত্মবিশ্বাস বাড়বে। এ বিষয়ে বেশ কেিয়কটি পরামর্শ আছে।

//শিশুদের জোর করে কিছু করানো একেবারে অনুচিত। সে ঘর এলোমেলো করে রাখছে। আবার হতে পারে সে ঘর গোছাতে চায়। ঘর গোছানো নিয়ে তাকে জোর করা যাবে না। পড়াশোনা, খেলাধুলা শেষে শিশুকে বলুন সে যদি তার নিজের জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখে তবে পরবর্তী সময়ে সময়ে সহজেই সে খুঁজে পাবে। এতে শিশুর ঘর গুছিয়ে রাখায় আগ্রহ বাড়বে।

//শিশু যদি তার পছন্দমতো জায়গায় জিনিস রাখতে চায়, রাখুক। জোর করে তা বদলাতে বাধ্য করবেন না। তাদের ব্যক্তিত্ব, মতামত আলাদা। সেই মতামতকে গুরুত্ব দিতে শিখুন। শিশু নিজের কাজের গুরুত্ব বুঝতে শিখবে।

//শুরুতে শিশু ঘর যেভাবেই গোছাক না কেন, ভুল ধরবেন না। এতে শিশু কাজে আগ্রহ হারাতে পারে। তার চেষ্টার প্রশংসা করুন।

//অন্যের সামনে কখনো বাচ্চার সমালোচনা করবেন না। এতে তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে।

//সন্তানের ঘর গোছানোর সময় সঙ্গে একজন অভিভাবক থাকতে পারেন। তবে গোছানোর সময় নিজে মতামত না দিয়ে সে যেভাবে চায়, সেভাবে তাকে কাজে সাহায্য করুন।

// পরিবারের সব সদস্যকে সমানভাবে কাজ ভাগ করে নিতে হবে। এতে শিশু নিজেই বুঝবে তার কাজের দায়িত্ব সম্পর্কে।

// শিশুরা খেলতে ভালোবাসে। খেলার ছলেও তাদের মধ্যে ঘর গোছানোর অভ্যাস তৈরি করা যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net