May 3, 2026, 12:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ

মৃত্যুতে এশিয়ায় শীর্ষে দাঁড়ালো ভারত, আক্রান্ত ছাড়াল ৩ লাখ

দৈনিক কুষ্টিয়া/এনডিটিভি, ইন্ডিয়া টাইমস
লকডাউন তোলার প্রথম পর্ব ‘আনলক-১’ শুরু পর থেকেই ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। শেষ একদিনে দেশটি নতুন রোগী বেড়েছে ১১ হাজার ৭৭৫ জন। ফলে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন।
বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ ভারত। তালিকায় তাদের ওপর রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। তবে এশিয়ার মধ্যে আক্রান্তের সংখ্যায় তো বটেই, মৃত্যুতেও সবার শীর্ষে ভারত। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮ হাজার ৮৮৬ জন করোনায় মারা গেছেন।
ভারতে বর্তমানে প্রতি ১৭.৪ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেও এটি ছিল ১৫.৪। ফলে সংক্রমণের গতি কিছুটা হলেও কমেছে মনে করে সান্ত্বনা নিচ্ছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস দুয়েক লকডাউন চলাকালে প্রতি ৩.৪ দিনে আক্রান্তের দ্বিগুণ হচ্ছিল বলেও মনে করিয়ে দিয়েছে তারা।
ভারতে সংক্রমণ বাড়লেও আশা দেখাচ্ছে সুস্থতার হার। দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৪৯ শতাংশ। অর্থাৎ, সেখানকার প্রায় অর্ধেক রোগীই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৪১ জন। দ্বিতীয় তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। তৃতীয় দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।
আগামী ১-২ মাসের ভেতর ভারত করোনা সংক্রমণের শিখরে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন থেকেই। এমন পরিস্থিতিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ আরও কঠোর করতে রাজ্যগুলোর কাছে ইতোমধ্যেই বার্তা পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৬ ও ১৭ জুন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net