March 13, 2026, 1:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩৪ জন করোনা শনাক্ত, মোট দাঁড়ালো ৩০৭

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ১৮ জুন সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট দাঁড়ালো ৩০৭।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ১৮ জুন কুষ্টিয়ার ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পজিটিভ পাওয়া যায় ৩৪টি। এর মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ২৬ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, মিরপুর উপজেলায় ২ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও খোকসা ১ জন।
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে রয়েছে ২ জন সরকারী ব্যাংক কর্মকর্তা, ১ জন বেসরকারী ব্যাংক কর্মকতা, ২ পুলিশ, গোশালা রোডের ২ জন, কালিশংকরপুরের ৩ জন, কুঠিপাড়ার ১ জন, জেনারেল হাসপাতালের ২ জন, বড়বাজরের ১ জন, চরপাড়ার ১ জন, চৌরহাস ৩ জন, গোরস্থান পাড়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, ফুলতলা ১ জন, থানাপাড়া ২ জন, পুর্ব মজমপুর ১ জন, এস,বি ঘোষ লেন (আড়ুয়াপাড়া) ১ জন, ঝাউদিয়া বংশীতলা (কমলাপুর) ১ জন । ।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, চরাইকোলের ১ জন ও কুমারখালী পৌরসভার ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ইসলামি ব্যাংক, পোড়াদহ। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ১ জন বৈরাগীর চর একজন মরিচাার। খোকসা উপজেলায় আক্রান্ত জনের বাড়ি শোসমশপুর।

এদিকে একই ল্যাবে মেহেরপুরের ২৮, চুয়াডাঙ্গার ৪৬ ও ঝিনাইদহের ৬৩ নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৫ জন ও ঝিনাইদহ জেলায় ৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net