February 28, 2026, 9:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

কুষ্টিয়ার করোনা আক্রান্ত ইয়াদ আলীর খুলনায় মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরের করোনা আক্রান্ত হয়ে ইয়াদ আলী (৮৫) খুরনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৭ জুন) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ইয়াদ আলী দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাঠপাড়া এলাকার মৃত তেতুল মন্ডলের ছেলে।
জানা যায়, গত শনিবার (১৩ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ইয়াদ আলীর করোনা পজেটিভ শনাক্ত হলে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ইয়াদ করোনা ছাড়াও নানা রোগে ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net