February 28, 2026, 4:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

খোকসায় ৩ জনকে করোনা মুক্তির ছাড়পত্র

হুমায়ৃন কবির/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রথম বারের মত তিন করোনা আক্রান্তকে করোনা মুক্তির ছাড়পত্র দিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এরা তিনজনই ঢাকা থেকে উপজেলায় আসা গার্মেন্টস কর্মী।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে সকল ডাক্তারদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে প্রথম করোনা জয়ি আরিফুল, সমফিজ উদ্দিন ও শুকুর আলী তিনজনকে ছাড়পত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ পর্যন্ত উপজেলায় মোট ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রথমেই একজন পুলিশ সদস্য ঢাকাতে চলে যায়। ৯ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ভবনের আইসোলেশন বিভাগে চিকিৎসারত আছে। বাকি ৮ জন তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net