July 26, 2026, 1:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

করোনায় কুষ্টিয়ার আরও দুজনের মৃত্যু, মৃতের সংখ্যা জেলায় ৬

হুমায়ূন কবির, খোকসা/
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়ার আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন মারা গেছে খুলনায়। অন্যজন কুষ্টিয়ায় নিজ বাড়িতে। দুজনেই করোনা পজিটিভ ছিলেন।
গতাকল মঙ্গলবার রাতে একজন ও আজ (২৪ জুন) বুধবার ভোরে অন্যজন মারা যান।
মারা যাওয়া দুজন হলেন কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ার বাসিন্দা আকবর আলী (৬৫) ও বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০)।

জেলা সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সকালে বলেন, মারা যাওয়া দুজনই করোনা পজিটিভ ছিলেন। আকবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত সাড়ে ১২টায় মারা যান। আর আসাদুল নিজের বাড়িতে আজ (বুধবার) ভোরে মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ছয়জনের মৃত্যু হলো।

আকবর আলী গত সোমবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলেসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

গতকাল অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
আসাদুল ১৩ জুন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। নিজ বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার ভোরে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net