October 13, 2026, 3:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮৪৮৫ কোটি টাকার বাজেট

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
দেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২০২১ অর্থবছরে আট হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এর মধ্যে ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লক্ষ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এ বছর রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে বুধবার ইউজিসির ১৫৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। দেশে করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো পূর্ণ কমিশন সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।
উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য ২০২০-২০২১ অর্থবছরের মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গতবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৪ কোটি ৫৮ লাখ বরাদ্দ ধরা হয়েছিল।
এ ছাড়া পূর্ণ কমিশন ২০২০-২০২১ অর্থবছরে ইউজিসির জন্য ৬২ কোটি ৯৫ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বছর ইউজিসির মাধ্যমে বাজেট প্রদান করা হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮ হাজার ৮৮ লাখ ৪৯ কোটি টাকা। সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা।
নতুন অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরিমাণ ৮৩০ কোটি ৬ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net