February 28, 2026, 3:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

শৈলকুপায় করোনায় মৃত ব্যক্তির জানাযার খাটিয়াও দিলনা এলাকাবাসী !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় করোনায় মৃত ব্যক্তির জানাযার খাটিয়াও দেয়নি এলাকাবাসী। শেষ পর্যন্ত এ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে দাফন করা হয় ঐ মৃতের।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, শৈলকুপা পৌরসভার মধ্যপাড়ার বাসিন্দা বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামে কর্মরত সরওয়ার মোরশেদ করোনা উপসর্গ দেখা দিলে গত ২৯ জুন শৈলকুপা নিজ বাড়িতে আসেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ভবনে নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। তাকে চিকিৎসার জন্য ১ জুলাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।
শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ২ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা। তিনি সেখানেই চিকিৎসারত অবস্হায় ৪ জুলাই মারা যান। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ এর উপপরিচালক মো: আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ববধানে শৈলকুপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সহযোগিতায় শৈলকুপা উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন শৈলকুপা ঝিনাইদহ গঠিত কমিটি সদস্যগণ তার জানাযা করার উদ্যোগ নেয়।
এ সময় করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে এ্যম্বুলেন্স থেকে নামিয়ে জানাযা করার জন্য স্থানীয় জনগন খাঁটিয়াও দেয় নি এবং জানাযায় অংশগ্রহণ করেনি। শেষ পর্যন্ত এ্যাম্বুলেন্সের মধ্যেই লাশের জানাযা পড়ানো হয়।
ফাউন্ডেশন ঝিনাইদহ লাশ দাফন কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১৬ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net