December 10, 2025, 5:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন জন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে কঠোর অবস্থানের বার্তা কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ধরে দ্রতগতিতে এগোচ্ছে নির্বাচনের প্রস্তুতি কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন ৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’

কুষ্টিয়া সীমান্ত থেকে তুলে নিয়ে ৫ বাংলাদেশীকে ভারতীয় জেলে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ড থেকে মহিষসহ বিএসএফ’র হাতে আটক ৫ বাংলাদেশীকে ভারতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার তাদের ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেল হাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ভারতের বাউশমারী সীমান্ত থেকে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের বিরুদ্ধে সীমান্তে মহিষ পাচারের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৮ জনের একদল বাংলাদেশী বৃহস্পতিবার ভোররাতে ভারত থেকে মহিষ চোরাপথে বাংলাদেশে পাচার করছিল। এসময় ভারতের ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ মহিষ পাচারকারীদের ধাওয়া দিয়ে ২টি মহিষসহ ৫ বাংলাদেশীকে আটক করে। এসময় বিএসএফ’র ধাওয়া খেয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার সিরাজ, আশিক ও বিপ্লব বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে।
বিএসএফ’র হাতে আটকদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের নাদের আলীর ছেলে মিঠন আলী (২৫), বগমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন আলী (৩০) ও আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৮) এবং চরপাড়া গ্রামের উকিল মন্ডলের ছেলে বাগু মন্ডল (৫০) ও জীবন সরকারের ছেলে আনন্দ সরকার (২৫)।
এ ঘটনায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার বাংলাদেশীদের ফেরত চেয়ে বাউশমারী ক্যাম্পের বিএসএফ’র কাছে পত্র প্রেরণ করলে গতকাল শুক্রবার সকাল ১০টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫৭/৫-এস সীমান্ত পিলার সংলগ্ন বাউশমারী-মোহাম্মদপুর সীমান্তের নোম্যন্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ১৩ সদস্যের বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ বাউশমারী ক্যাম্পের অধিনায়ক এসি বিমল কুমার। ৮ সদস্যের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম। মাত্র ১০ মিনিটের পতাকা বৈঠকে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী রাখালদের ভারতের জেলহাজতে প্রেরনের কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net