September 28, 2026, 10:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে ওই চেষ্টা সফল হয়নি।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই সাতজনকে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান জানান, বুধবার গভীর রাতে ওই ব্যক্তিদের সীমান্তের তারকাঁটার কাছে দেখা যায়। পরে বিষয়টি বিজিবিকে অবহিত করা হলে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়।
এ বিষয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ভোরে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি চেষ্টা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার কারণে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net