February 28, 2026, 12:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

নিম্ন আয়ের মানুষের পাশে ইবি ছাত্রলীগ নেতা-কর্মীরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঈদ-উল-আযহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত নিম্ন আয়ের কর্মচারী, দোকানী ও ক্যাম্পাস সংলগ্ন দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসস্থ ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এই বিতরণ করে তারা।
নেতাকর্মীরা জানায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র ও অসহায় ১’শ জনের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। পঞ্চাশ জন পুরুষকে ১টি করে লুঙ্গি এবং সমান সংখ্যক নারীকে ১টি করে শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
ছাত্রলীগনেতা তৌকির মাহফুজ মাসুদ, শেখ মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- আলামিন জোয়ার্দ্দার, বিপুল খান, হোসাইন মজুমদার, হাফিজ, রাজু প্রমুখ।
এ বিষয়ে ছাত্রনেতা শেখ মিজানুর রহমান লালন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা দেশের যে কোন দুর্যোগময় পরিবেশে মানবতার পাশে দাঁড়িয়ে থাকেন। তারই অংশ হিসেবে বিশ্বব্যাপী এই করোনাকালীন দূর্যোগকালে ঈদের আনন্দ দুঃখী-অসহায় মানুষদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net