June 15, 2026, 11:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

বিভাগীয় শহরগুলোতে পুলিশ স্কুল-কলেজ

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
বিভাগীয় শহরগুলোতে পুলিশ স্কুল-কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (আইজিপি) দেশের আটটি বিভাগীয় শহরে আটটি স্কুল ও কলেজ (আবাসিক/অনাবাসিক) প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন।
জানা গেছে প্রায় প্রতিটি জেলাতেই পুলিশ লাইনস স্কুল রয়েছে। কোথাও সাথে রয়েছে কলেজ। এগুলো প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে চলছে।
এ বিষয়ে প্রতিটি বিভাগের পুলিশ কর্মকর্তাদের মতামত নেয়া হবে।
বুধবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য আলোচক ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।
পুলিশ সদরদফতরের এডুকেশন শাখা আয়োজিত অনুষ্ঠানে ডিএমপির কনস্টেবল থেকে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় তাদের মতামত ব্যক্ত করেন।
এতে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (ওয়েল ফেয়ার) মো. বশির উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net