March 16, 2026, 4:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি

নতুন করে আরও ৫১ জন করোনায় আক্রান্ত, উপসর্গ নিয়ে মৃত্যু ১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রশিদ নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে। এদিকে, গেল ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। সুস্থ হয়েছেন ৪৭৪ জন ও মারা গেছেন ১৭ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামিম কবির জানান, গতকাল বুধবার সকালে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। করোনার উপসর্গ থাকায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয়। আজ বেলা ১১টার দিকে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net