December 16, 2025, 2:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি

ডিগ্রি-সমমানে উপবৃত্তির আবেদরন শুরু রবিবার থেকে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
চলতি বছর স্নাতক (পাস) ও সমমান ডিগ্রি (পাস) স্তরের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষাবর্ষ ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বর্ষের) জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২০ সালে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।
এতে আরও বলা হয়েছে, উপবৃত্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নির্ধারিত লিঙ্কে নিবন্ধন করতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এসব তথ্য সফটওয়্যারে যুক্ত করতে নির্ধারিত সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে তালিকা প্রকাশ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net