June 27, 2026, 6:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ভূয়া করোনা পরীক্ষার সনদ বিক্রি, কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অর্থের বিনিময়ে কোনরকম পরীক্ষা ছাড়াই ‘চাহিদা’ মাফিক করোনার সনদ দিয়ে আসছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা হেলথ ভবনের মেডিকেল টেকনোলজিস্ট মাহফুজুর রহমান। তিনি ব্যবহার করছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সনদের ফরম্যাট। নিজের নামে সিল তৈরি করে এসব সনদ দিয়ে আসছিলেন তিনি।
বুধবার কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায় উপজেলা হেলথ ভবনে। এ সময় মাহফুজুরের কক্ষ থেকে জাল সনদপত্রসহ কম্পিউটারের হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ড. এইচ এম আনোয়ারুল ইসলাম।
সিভিল সার্জন জানান তার কম্পিউটার থেকে এমন ১৩ জনের জন্য প্রস্তুত সনদ, কম্পিউটারের হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান জিজ্ঞাসাবাদে মাহফুজুর এমন সনদ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। ওসি জানান শুধু কুষ্টিয়ার নয়, যোগাযোগ¯’াপনকারী বিভিন্ন জেলার অনেককেই তিনি এ সনদ দিয়েছেন। বেশীরভাগ ক্ষেত্রে তিনি নেগেটিভ সনদ দিতেন। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে চাকুরীজীবিদের এ সনদ দরকার ছিল তাদের ক্ষেত্রে তিনি এ সনদ দিতেন। প্রতি সনদ থেকে তিনি ইচ্ছে মতো অর্থ নিতেন।
প্রতি সনদে প্রায় দুই হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নিতেন। তবে এখন পর্যন্ত কতগুলো সনদ তিনি দিয়েছেন তা সঠিকভাবে স্বীকার করেন নি বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
মিরপুর উপজেলা হেলথ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আক্তার জানান নিয়মানুযায়ী উপজেলায় প্রতিদিন যেসকল নমুনা সংগৃহীত হবে সেগুলো পাঠানো হবে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। সেখান থেকে ফলাফল তৈরি হবে এবং ঘোষিত হবে।
এখানে ঐ অভিুযক্ত মেডিকেল টেকনোলজিস্ট নমুনা সংগ্রহ হোক বা না হোক তার সাথে যোগাযোগকারীদের চাহিদামতো সনদ দিয়ে দিতেন।
একটি স্পর্শকাতর বিষয় নিয়ে এ ধরনের ঘটনার জন্য তার কিরুদ্ধে কঠোর ব্যভ¯’া গ্রহনের পদক্ষেপ নেয়া হবে বলে এই স্বা¯’্য কর্মকর্তা জানান।
জেলা সিভিল সার্জন জানান বিষয়টি আমরা আইনগতভাবে উর্ধ¦তন কতৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
আজ (২৭ আগস্ট) তাকে কুষ্টিয়ার আদালতে নেয়া হবে জানান পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net