March 10, 2026, 8:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

ব্রডব্যান্ড ইন্টারনেটে ভ্যাট কমলো ১০ শতাংশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাখাতে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। যা আগে ছিল ১৫ শতাংশ।
ইন্টারনেট গ্রাহকরা যে ৫ শতাংশ ভ্যাট দিতো সেই ভ্যাটই এখন এই প্রক্রিয়ায় জড়িত সব পক্ষই সমানভাবে পাবে।
ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল (আইটিসি), ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতাদের (এনটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
ব্রডব্যান্ড ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে সারা দেশে কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। তাদের হুমকির প্রায় দেড় মাস পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করলো অর্থ মন্ত্রণালয়।
সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ১২৬ ধারার ১ নম্বর উপধারার ক্ষমতাবলে সরকার ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনিটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হলো। এর ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ভ্যাটের বোঝা থেকে মুক্ত হলো।
এবিষয়ে আইএসপিএবি সেক্রেটারি এমদাদুল হক বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভ্যাট জটিলতার অবসান হবে। তবে গ্রাহদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। সেবাদাতাদের ক্ষেত্রে এ ভ্যাট কমানো হয়েছে। ফলে ইন্টারনেট সেবাদাতারা ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং যে টাকা তাদের অতিরিক্ত ভ্যাট বাবদ দিতে হতো তা এ খাতে বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারবে।
আইএসপিএবির তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ৮০ লাখের বেশি বাড়িতে তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন প্রায় সাড়ে ৩ কোটি গ্রাহক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net