March 13, 2026, 4:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

রিকোর মৃত্যু/ থেমে গেল একটি সম্ভাবনাময় অধ্যায়ের

কুষ্টিয়ার সামাজিক অঙ্গণে খুবই পরিচিত একটি নাম ছিল রাকিব রিকো। পুরো নাম রাকিবুল হাসান রিকো। অল্প বয়সেই সামাজিক কাজে আত্মনিয়োগ করে সবার দৃষ্টি কেড়েছিল ছেলেটি। পারিবারিক মন্ডলে বেড়ে উঠেছিল রিকো। বাবা মা ও দু’ভাইয়ের মধ্যে ছোট ছিল রিকো। বড় ভাই কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য রিপন। দুজন মিলেই জড়িয়ে ছিলেন সামাজিক কাজে। বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার। সকল কাজেই তাকে পাওয়া যেত। দিন নেই রাত নেই যখন প্রয়োজন ছুটে আসতো ছেলেটি। কাজ শেষ করেই তবে দম। এসবের মাঝেও কোথায় একটি যন্ত্রনা ছিল্ সেটি হলো অসুস্থ্যতা। দুরারোগ্য প্যানক্রিয়াটাইটিস রোগ বাসা বেঁেধছিল ছেলেটির দেহে। এ সমস্যা থেকেই দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছিলো ছেলেটি।
এর আগে ইন্ডিয়ার ভ্যালর থেকে দীর্ঘ চিকিৎসা করানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে ফিরলেও ডাইবেটিস থাকার কারনে পুরনো লিভার সমস্যা মাঝে মাঝেই দেখা দিতে থাকে। কয়েকদিন আবার তার শারীরিক অবস্থায় হঠাৎ ছন্দ পতন ঘটে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সমস্যা আরো জটিল হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, ভর্তির দুই দিন পর ৩০ আগস্ট ভোর ৫ টার দিকে ঢলে পড়তে হয় মৃত্যুর কোলে।
এভাবেই শেষ হয়ে যায় একটি ছোট ইনিংসের মধ্যে দিয়ে একটি ছোট্র অধ্যায়ের। সর্বশেষ ১৫ আগস্ট জাতিয় শোক দিবসের অনুষ্ঠানেও তার সংগঠন নিয়ে জাতির পিতার মুর‌্যারে শ্রদ্ধা নিবেদন করে রিকো।
এই একটি অকাল মৃত্যু অনেককেই হতাশ করে। ভাষা হারিয়ে ফেলে কুষ্টিয়ার সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল কর্মীরা। সবার পরিচিত এই ছোট ছেলেটির অনাকাঙ্খিত প্রয়াণে সবার বুকের মাঝেই একটি হাহাকার সৃষ্টি হয়। সকালেই তার বাড়িতে ছুটে যার সম্মিলিত সামাজিক জোটের আহবায়ক ড. আমানুর আমান, সমন্বয়ক মুহাইমিনুর রহমান পলল, সিনিয়র সংগঠক ও এনডিএফ বিডির কুষ্টিয়া জোন প্রধান শামীম রানা সহ অসংখ্য নেতা কর্মী।
তরুণ এই সংগঠক ও সংস্কৃতিকর্মীর মৃত্যুতে কুষ্টিয়ার সুশীল সমাজ, সেচ্ছাসেবী ও সামজিক সংগঠন, রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যমসহ রিকো’র নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net