March 13, 2026, 11:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে টেলিটক

দৈনিক কুষ্টিয়া ডেস্ক /
চলমান পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে শুরু করেছে সরকারী টেলি সংস্থা টেলিটক ।
ইউজিসির প্ল­াটফর্ম বিডিরেনের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা ফ্রি ক্লাস করতে পারবেন এবং সংশ্লিষ্ট শিক্ষকরা বিডিরেনের ফ্রি জুম ক্লাসের লিংক শিক্ষার্থীদের দেবেন। সকল টেলিটক সিম থেকে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য শিক্ষার্থীর ন্যূনতম ডাটা ব্যালেন্স থাকতে হবে।
অবশ্য বিডিরেন প্ল্যাটফর্মে যুক্ত থাকলে ডাটা চার্জ করা যাবে না। তবে শিক্ষার্থীরা প্রতিমাসে ১০০ টাকা রিচার্জ করে এই সুবিধা পাবেন। রিচার্জ করা টাকা মূল একাউন্টে জমা হবে। ওই টাকা ভয়েস কল ও ডাটার জন্য খরচ করা যাবে। অব্যবহৃত টাকা পরের রিচার্জে যুক্ত হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে ও ন্যূনতন ডাটা না থাকলে সুবিধা ভোগ করা যাবে না।
এর আগে গত ২ সেপ্টেম্বর ইউজিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ দেবে টেলিটক। ইউজিসি পরিচালিত বিডিরেন ব্যবহারকারী সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধাটি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net