June 28, 2026, 12:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

কুষ্টিয়ায় নকল জুস ও পানীয় তৈরির কারখানায় অভিযান, মালিককে জেল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় সায়েম ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানায় মঙ্গলবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্্রাম্যমান আদালত। সেখানে অবৈধ প্রক্রিয়ায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে জীবন ও স্বাস্থ্যহানিকর বিভিন্ন প্রকার জুস ও বেভারেজ জাতীয় পণ্য প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমান ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও নকল পণ্য ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে র‍্যাব, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সার্বিক সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net