June 28, 2026, 4:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

মিথ্যা তথ্যে জামিন/চুয়াডাঙার সেই সাত্তারের জামিনাদেশ প্রত্যাহার করল হাইকোর্ট

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মিথ্যা তথ্যে হাইকোর্ট থেকে জামিন নেয়া চুয়াডাঙার সেই সাত্তারের জামিনাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। আগামী সোমবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।
জানা যায় চুয়াডাঙার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. আব্দুস সাত্তারকে ২০১৮ সালের ২ মে ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেফকার করে। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালত তাকে দু’টি ধারায় ১৭ বছরের সাজা দেন।
কিন্তু নিম্ন আদালতের ওই রায় বদল করে সেখানে অস্ত্রের পরিবর্তে ‘চায়নিজ কুড়াল’ উদ্ধারের বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে আপিল করে জামিন চান সাত্তার। হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে এক বছরের জামিন দেন।
কিন্তু সন্দেহ হওয়ায় তার আইনজীবীই বিষয়টি আদালতের নজরে আনেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনাদেশ প্রত্যাহার করে নেন। এছাড়া এ বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার দিন ঠিক করেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
সারওয়ার হোসেন বাপ্পী সাংবাদিকদের বলেন, আইনজীবী শেখ আতিয়ার রহমান আদালতে এক আবেদনে বলেছেন, একটি জালিয়াত চক্র মিথ্যা তথ্য দিয়ে গত ১৫ সেপ্টেম্বর এ আদালত থেকে আবদুস সাত্তারের জামিন আদেশ নিয়েছে, বিষয়টি তদন্ত হওয়া দরকার। তখন হাইকোর্ট আবেদনটির সত্যতা যাচাই করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে পরদিন আব্দুস সাত্তারের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আব্দুস সাত্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় ওই বছরের ৩১ অক্টোবর সাত্তারকে অস্ত্র আইনের দুই ধারায় ১৭ বছরের সাজা দেন আদালত।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইন-চার্জ আলমগীর কবির জানান তারা বিষয়টি শুনেছেন। এখনও ােকন নির্দেশনা আসেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net