March 14, 2026, 8:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

গীতি নৃত্যনাট্য ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ মঞ্চস্থ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী মানুষের সাথে জড়িয়ে রয়েছে ‘যশোর রোড’ এবং ১৯৭১ এ যশোর রোডে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ইতিহাসের এক অনন্য দলিল।
মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের সেই কালজয়ী কবিতা অবলম্বনে শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।
মুজিববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ গীতি নৃত্যনাট্য পরিবেশনার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারি করোনায় প্রায় ছয় মাস স্থবির থাকা যশোর সংস্কৃতি অঙ্গনে প্রাণসঞ্চার হয়েছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ শত শত সংস্কৃতিপ্রেমী এ পরিবেশনা উপভোগ করেন।
জেলার প্রায় সব কয়টি সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পীদের নিয়ে পরিবেশিত গীতি নৃত্যনাট্য জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক ও সিটি ক্যাবলেও সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া করোনার সময় স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় জেলা শিল্পকলা একাডেমি ভার্চুয়াল ও ক্যাবল টিভির মাধ্যমেও গীতি নৃত্যনাট্যটির মঞ্চায়ন ও প্রচার করা হবে।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু জানান, সুকুমার দাস গীতি নৃত্যনাট্যটির গ্রন্থনা ও সামগ্রিক পরিচালনা করেছেন। নৃত্যাংশ পরিচালনা করেছেন নৃত্য শিক্ষক সঞ্জীব চক্রবর্তী জন ও খাদিজা ইসলাম। সংগীতাংশ পরিচালনা করেছেন তাওহিদুল ইসলাম ও শায়ন্তনী দেবনাথ। এছাড়া নাট্যাংশ পরিচালনা করেছেন কামরুল হাসান রিপন ও ভিডিও সম্পাদনা করেছেন অসীম সাহা।
মহান মুক্তিযুদ্ধে যশোর রোডের শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধের চিত্র নিয়ে লেখা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি খান মোহাম্মদ ফারাবি বাংলায় ভাষান্তর করেন। ১৯৯৯ সালে ভারতীয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক কবিতাটি ভাবানুবাদ করে গানে রূপ দেন। আট থেকে সাড়ে আট মিনিটের এই গান নিয়েই নির্মিত হয়েছে গীতি নৃত্যনাট্য ’সেপ্টেম্বর অন যশোর রোড’। যা মঞ্চে ৪৫ মিনিট ধরে উপস্থাপন করা হয়েছে। মঞ্চদৃশ্যে বৃটিশ আমল থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের নিপীড়িত মানুষের হাহাকার ও গণহত্যার দৃশ্যপট মেলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net