June 27, 2026, 6:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

লালনের তিরোধান দিবস পালিত হচ্ছে না, প্রেস বিফ্রিং জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ফকির লালন শাহের তিরোধান দিবস সরকারীভাবে হচ্ছে না এবার। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন রবিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ এটা জানান। চলমান করোনা পরিস্থিতির কারনে এ সিদ্ধান্ত বলে জানান জেলা প্রশাসক।
এর আগে লালন একাডেমির এডহক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করার পর সেখান থেকেও অনুষ্ঠান না করার পরামর্শ প্রদান করা হয়।
জেলা প্রশাসক জানান এটা সর্বশেষ একটি সরকারী সিদ্ধান্ত। ইচ্ছে থাকলেও কিছু করার নেই। কারন করোনা পরিস্থিতি কারো নিয়ন্ত্রনের মধ্যে নেই। তিনি বলেন দুর দুরান্ত থেকে অনেক বাউল ও বাউল ভক্তরা আসবেন। তাদের একে অপরে মেশামেশির বিষয়টা ভয়ংকর পরিস্থিতি ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞগণ ইতোমধ্যে পরামর্শ দিয়েছেন।
প্রেস বিফ্রিং এ উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ও লালন একাডেমির সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net