April 30, 2026, 6:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

নুর ক্ষমা না চাইলে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত হবে: বিএফইউজে

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ধর্ষণকান্ডে সহযোগী হিসেবে অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ৭১ টেলিভিশন বয়কটের ডাকে উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে। নুরের আচরণ ‘গর্হিত অপরাধ’ উল্লেখ করে সংগঠনটি বলছে, ক্ষমা না চাইলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) বিএফইউজের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও কোষাধ্যক্ষ দীপ আজাদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানান।
ওই বিবৃতিতে তারা বলেন, কোনো টেলিভিশনে তিনি টকশোর আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন। সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগতভাবে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন।
বিএফইউজে নেতারা বলেন, নুর একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে এই অবস্থান থেকে সরে এসে ক্ষমা না চাইলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net