September 11, 2026, 3:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি যশোরের শার্শা উপজেলার উলশীতে ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রান্নার কষ্ট কমাতে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। পাশাপাশি ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে।” তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন দেশ গড়ার সময়। আগামী দুই-চার মাসের মধ্যে বন্ধ থাকা অনেক কল-কারখানা চালু করা হবে।” তিনি স্থানীয় জনগণকে খাল পুনঃখনন কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান এবং উন্নয়ন কার্যক্রম যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।
অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, “জনগণের লুণ্ঠিত অর্থ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে। জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে মানুষই তার জবাব দেবে।” সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
এদিন প্রধানমন্ত্রী ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ফলক উন্মোচনের পাশাপাশি তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন। জানা গেছে, যশোর জেলার শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।
পাঁচ দশক পর খালটি আবারও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখনন হলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net