November 11, 2026, 6:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি

করোনাভাইরাস ভেঙ্গে দিলো লালন আখড়াবাড়ির ১৩০ বছরের রেওয়াজ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

করোনাভাইরাস ভেঙ্গে দিলো ১৩০ বছরের রেওয়াজ। পয়লা কার্তিক লালনের তিরোধান দিবসে লালন অনুসারীরা তার মাজার ঘিরে কিছু ধর্মীয় আচার পালন করা হতো। আখড়াবাড়ির গেটে তালা লাগানো থাকায় এবারই প্রথম সেই ধর্মীয় রেওয়াজটি মানা হচ্ছে না।
এবার সরকারিভাবে পালন হচ্ছে না দিবসটি এমন ঘোষণা দিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। কিন্তু এটি মেনে নিতে পারছেন না লালনের অনুসারী বাউল-ফকিররা। অনেকেই এসেছেন কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে। হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে এসব বাউল, ফকির এবং লালন ভক্তদের।
লালন একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হক বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে যেতে পারে এ আশঙ্কায় একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। গত ০৪ অক্টোবর প্রেস ব্রিফিং-এ তিনি বলেছিলেন অনুষ্ঠান বন্ধ রাখা সরকারি সিদ্ধান্ত। ইচ্ছে থাকলেও কিছু করার নেই। সেলিম হক বলেন, এর পর থেকে একাডেমীর পক্ষ আখড়াবাড়িতে ঘোষণার ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব গেট।
নদী ভরাট করে করা লালন একাডেমীর মাঠেও যাতে কেউ না যেতে পারে সেজন্য সব ফাক ফোকর বন্ধ করে দেয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর অবিরাম লালন শিশু আশ্রমের পরিচালক বাউল ফরিদুল ইসলাম এসেছিলেন তার শিশু লালন শিল্পীদের নিয়ে। তিনি বলেন, প্রতিবছরই তিরোধান দিবসে আমার শিল্পীরা এখানে গান করে। ধর্মীয় আচার হয় আখড়াবাড়িতে। বাইরে মাঠে চলে ৩দিনের মেলা ও গানের আয়োজন। এখানে এসে জানতে পারলাম এবার কিছুই হচ্ছেনা। ভাঙ্গা মনে ফিরে যাচ্ছি। তবে, আমার আশ্রমে লালনকে স্মরণ করবো। থাকবে গানের অনুষ্ঠান।
১৩০ বছর ধরে আখড়া বাড়িতে চলা রেওয়াজ হলো- পহেলা কার্তিক লালনের তিরোধান দিবসে তার মাজার ধুয়ে মুছে পরিস্কার করে বাউল-ফকিরদের জন্য অধিবাস, বাল্যসেবা এবং পূর্ণসেবার (খাবার) আয়োজন। তিন দিন ধরে চলে মেলাসহ সরকারি অনুষ্ঠানমালা। বাউল-ফকিরদের দাবি ছিলো অল্পসংখ্যক বাউল-ফকির আখড়াবাড়িতে ঢুকতে দিয়ে হলেও রেওয়াজটুকু পালন করা। কিন্তু করোনা মহামারী বিবেচনায় সে দাবি মানেনি প্রশাসন। সব ধরণের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সারাদেশে জেলায় জেলায় অনলাইনে লালনের তিরোধান দিবস উদযাপন হবে- বলছিলেন কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার সুজন রহমান। তিনি বলেন, কুষ্টিয়ার আয়োজন বড় হবে। প্রথমে থাকবে আলোচনা, আর দ্বিতীয় পর্বে রাতে থাকবে গানের আয়োজন। এখানে ৪০ জন শিল্পী গান পরিবেশন করবেন। প্রচার করা হবে শিল্পকলা একাডেমীর ফেসবুক পেইজে।
করোনা মহামারী শুরুর পর থেকে আধ্যাতিক সাধক ফকির লালন সাঁই’র আখড়াবাড়ির গেট বন্ধ রয়েছে। সাত মাসে আখড়াবাড়ির সামনের লালন একাডেমীর মাঠে অবস্থান নিতেন কিছু বাউল, ফকির। কিন্তু মাঠের যাবার দুটি গেটেও এখন তালা লাগিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net