March 13, 2026, 10:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

বাজার সিন্ডিকেট ধ্বংস হলে পণ্যের ন্যায্য মুল্য আসবে : ইনু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাজারে বাজারে যে সিন্ডিকেট তা ধ্বংস না করতে পারলে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে না। এখানে ন্যায্য মুল্য নিশ্চিত করতে হলে এইসব সিন্ডিকেট ভাঙতে হবে। তিনি বলেন পুরো দেশ এই সিন্ডিকেটের মধ্যে ডুবে গেছে। কোথা থেকে শুরু হবে সেটা ভাবার সময় নেই। যেখানে পাওয়া যাবে সেখানেই ভাঙতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) কুষ্টিয়ার ভেড়ামারায় ডায়াবেটিকস হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ইনু আরো বলেন, বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হলে এখানেও শক্ত আইন দরকার, একই সাথে দরকার সেই আইনের প্রয়োগের পথ নিশ্চিত করা।
ইনু বলেন জাসদ সবসময়ই বলে আসছে অন্যায্য পণ্য-মুল্য বৃদ্ধিও এক ধরনের সন্ত্রাস। বড় রকমের সন্ত্রাস, সংগবদ্ধ সন্ত্রাস। এ সন্ত্রাস মোকাবেলায় তাই ছোট খাটো আঘাতে হবে না। শক্ত আঘাত দিতে হবে।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সংগাঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহমদ আলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net