November 20, 2026, 11:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ

মেহেরপুরে সরকারী কর্মচারীকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে সমাজসেবা অফিসের এ কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম ফারুক আহম্মেদ (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর থানার পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহম্মেদ শহরের থানাপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। ফারুক সমাজ সেবার শহর অফিসের একচন মাঠকর্মী। তার দুটি ছেলে সন্তান রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, রাত সাড়ে ১১টার দিকে থানাপাড়া মোড়ের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ফারুক। বাড়ির ঠিক ২০ গজ পূর্বে থানার পাশে কয়েকজন সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার বলেন হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
নিহত ফারুকের মামা আলাউদ্দিন বলেন, তাকে মেরে ফেলার মতো কোনো বিরোধ আমাদের জানা নেই। কারও সাথে কোনো শত্রুতা ছিল না।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান তার ঘাড়ে, পিঠে ও পায়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net