October 1, 2026, 11:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ রুপপুর/১৬ এমপিএস’র পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় কুষ্টিয়ায় মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জেলা হাসপাতালে ১০টি, মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

খোকসায় অটোবাইকসহ দুই চোর আটক 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা /
খোকসায় আমলাবাড়ী থেকে চুরি যাওয়া অটোবাইকসহ দুই চোর আটক করেছে খোকসা থানা পুলিশ। থানায় মামলায় গ্রেফতার হয়েছে। চোরদ্বয়কে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গোপগ্রাম ইউনিয়নের ওমর আলী প্রামানিক এর ছেলে মোঃ বাদশা পরামানিক (২৫) ও কুমারখালীর দয়ারামপুর গ্রামের মোতালেব শেখের ছেলে ফিরোজ শেখ (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,  ২৯ অক্টোবর রাত সাড়ে১২ টায় খোকসার আমলা বাড়ি গ্রামের বাদী মন্তাজ কুমারের নিজবাড়ি থেকে চুরি যাওয়া অটোবাইক কুমারখালীর শিলাইদহ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এলাকাবাসী উদ্ধার করে।
এলাকাবাসীর সহযোগিতায় ইজিবাইক ও চোরদ্বয়কে কুমারখালি থানায় সোপর্দ করেন।
খোকসা থানার ইজিবাইক চুরির ঘটনা হওয়ায় শুক্রবার সকালে খোকসা থানা পুলিশকে ইজিবাইক ও আসামিদের হস্তান্তর করে। শুক্রবার রাতেই এ ব্যাপারে খোকসা থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং -১৭, তারিখ ৩০ অক্টোবর ২০২০ ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ হোসেন জানান, আসামি গ্রেফতার ও অটো উদ্ধার হওয়ায় এই মামলার চার্জশিট অতি দ্রুত দেওয়া সম্ভব হবে। আসামিদেরকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net