June 15, 2026, 11:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

জীবননগরে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: ডিআইজি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। ক্লু ধরে মামলার বিষয়ে অনেক দূর এগিয়েছে পুলিশ।অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আজ  বৃহস্পতিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে বিট পুলিশিং সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি জানান, ৫ দিন হলো ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের সূত্র ধরে অনেক দূর এগিয়েছে পুলিশ। খুব শিঘ্রই অপরাধীদের গ্রেফতার করে সামনে নিয়ে আসা হবে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশের বিভিন্ন বিভাগ। ডিআইজি বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার। ব্যাংক ডাকাতির ঘটনায় গত ৫ দিন ধরে পুলিশের বেশ কয়েকটি টিম দিনরাত কাজ করেছেন। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। দুই একদিনের মধ্যেই এর সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ অন্যরা।

উল্লেখ্য,গেল রোববার দুপুর ১টার দিকে জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় হেলমেট ও পিপিই পরিহিত তিন অস্ত্রধারী ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।পরে ঘটনার দিন রাতে বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net