March 15, 2026, 5:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তিন বাংলাদেশী আটক

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক শিশুসহ তিন জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১ নং মেইন পিলার এবং ৯ নং সাব পিলারের থেকে ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের মৃত ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), তার স্ত্রী সুমনা আক্তার (২৪) এবং তাদের ২ মাসের শিশু কন্যা জয়া আক্তার। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মেহেদী হাসান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কয়েকজন অবৈধভাবে বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভেতর থেকে এক শিশুসহ তিন বাংলাদেশীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করেছে বিজিবি।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net