March 14, 2026, 2:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

দুই জেলায় র‌্যাবের অভিযানে আটক ৮ জঙ্গি

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
দুটি জেলায় অভিযান চারিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক আমির ও সেকেন্ড ইন কমান্ডসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এর মধ্যে রাজশাহীতে চারজন এবং সিরাজগঞ্জে চারজনকে আটক করা হয়।
রাজশাহীতে আটক চারজন হলেন- জেএমবির রাজশাহী আঞ্চলিক আমির নাটোরের বাগাতিপাড়ার জুয়েল আলী ওরফে হাবিবুল্লাহ ওরফে মাহমুদ (৩৩), খুলনার খালিশপুরের আশরাফুল ইসলাম (২৪), পাবনার সাথিয়ার আলিফ হোসেন (২০) এবং সাতক্ষীরার নালতার জুয়েল শেখ (২২)।
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা চারজন হলেন- জেএমবির রাজশাহী অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড পাবনার সাথিয়ার কিরণ ওরফে হামিম ওরফে শামিম (২২), একই এলাকার নাইমুল ইসলাম (২১), দিনাজপুরের কোতোয়ালির আতিউর রহমান (২২) এবং সাতক্ষীরার তালার আমিনুল ইসলাম ওরফে শান্ত (২৫)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে র‌্যাব-৫ রাজশাহী এবং ঢাকা সদর দফতরের সদস্যদের একটি দল রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আঞ্চলিক আমিরসহ চারজনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য এবং র‌্যাবের কাছে আগে থেকেই থাকা কিছু তথ্যের সমন্বয়ে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার উকিলপুর এলাকার একটি বাড়ি ঘিরে ফেলা হয়। এরপর চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তখন জেএমবির রাজশাহী অঞ্চলের সেকেন্ড ইন কমান্ডসহ চারজন র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন।
এ সময় বাড়িটি থেকে দু’টি বিদেশি পিস্তল, গান পাউডার, ফিউজ, জিহাদি বই, বিভিন্ন নির্দেশনামূলক বই, একটি চাপাতি ও দু’টি রামদা উদ্ধার করা হয়। আর রাজশাহীতে গ্রেফতার চারজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু সংখ্যক জিহাদী বই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net