January 25, 2026, 5:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৩৪ বছরে পদার্পণ উদযাপন/ সততা ও নিষ্ঠার সঙ্গে দৈনিক কুষ্টিয়ার পথচলা অব্যাহত থাকুক বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়া: আইসিসির অবস্থান ও ভবিষ্যৎ প্রভাব কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ

স্বীকৃত ও স্বীকৃত নয় মোট ১১ সন্তান/ কারা হবে ম্যারাডোনার সম্পদের উত্তারধিকার !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ফুটবল লিজেন্ড ম্যারাডোনার মৃত্যুর পর গোল বাধতে যাচ্ছে তার সম্পত্তির বাটোয়ারা নিয়ে। ইতোমধ্যে তার রেখে যাওয়া ১১ সন্তানের সন্ধান উঠে এসেছে। এর মধ্যে অনেকেই স্বীকৃত। তবে অনেকেই সেভাবে স্বীকৃত নয়।
ম্যারাডোনার মোট সম্পত্তি নেহায়েত কম নয়। নগদ অর্থ কম হলেও মোট সম্পদ আছে অনেক। এর মধ্যে চীনে রয়েছে তাঁর ফুটবল স্কুল, বুয়েনস আইরেসের অভিজাত অঞ্চলে বিশাল বাড়ি, বেশ কিছু অ্যাপার্টমেন্ট, বিএমডব্লিউ, অডি, রোলস রয়েসের মতো বিলাসবহুল ৬টি গাড়ির মালিক ছিলেন ম্যারাডোনা। এছাড়া ইতালি ও কিউবায়ও তার কিছু বিনিয়োগ রয়েছে। উপহার হিসেবে পেয়েছেন বিপুল পরিমাণ পদক ও অলংকার। খেলোয়াড় ও কোচ হিসেবে বিভিন্ন দেশে অনেক আয় করেছেন তিনি। ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলারও। কোকাকোলা, পিউমাসহ বড় বড় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কামিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি অর্থ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফুজাইরা ক্লানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করার সময় দুটি বিলাসবহুল গাড়ি এবং বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান হিসেবে একটি উভচর ট্যাংক (পানিতে চলতে সক্ষম) উপহার পেয়েছিলেন তিনি। এছাড়া তার ছবি স্বত্ব ও জার্সি, পদকগুলোকে মূল্যবান হিসেবে বিবেচনা করা হয়। ক্যারিয়ারে তার মোট আয় ছিল ৫০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের মতো।
‘সেলিব্রিটি নেট ওর্থ’ -এর দাবি অনুযায়ী, ম্যারাডোনার একজন উত্তরাধিকারী পাবেন প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি ম্যারাডোনার সব সম্পদ, ছবি, জার্সি ও পদকের সম্মিলিত মূল্য হিসাব করে দেখানো হয়েছে। তবে পরিমাণ কমবেশি হতে পারে। এ ব্যাপারে ম্যারাডোনার মৃত্যুর সংবাদ সবার আগে প্রকাশ করা কিংবদন্তি সাংবাদিক হুলিও চিয়াপেত্তা বলেন, ‘কোনো সন্দেহ নেই, এটা ম্যারাডোনাকে ঘিরে নতুন এক নাটক হতে যাচ্ছে। ‘
ম্যারাডোনার স্বীকৃত সন্তান পাঁচজন- দালমা ও জিয়ানিন্না (তাদের মা ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিয়াফানে), জানা (যার মা ম্যারাডোনার সাবেক বান্ধবী ভ্যালেরিয়া সাবালেইন), দিয়েগো জুনিয়র (তার ইতালিয়ান পুত্র, যার মা ক্রিস্তিনা সিনাগ্রা) এবং দিয়েগো ফার্নান্দো (সাবেক বান্ধবী ভেরোনিকা ওজেদার পুত্র)।
এই পাঁচ সন্তানই মূলত ম্যারাডোনার সম্পত্তির মূল উত্তরাধিকারী। এই ক’জন নাকি এরইমধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। তারা যদি নিজেদের মধ্যের সমঝোতা করতে পারেন, তাহলে ৯০ দিনের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। কিন্তু তাদের কেউ একজন বেঁকে বসলে ঝামেলা বাঁধার সমূহ সম্ভাবনা আছে।
স্বীকৃতি না পাওয়াদের কি হবে?
ম্যারাডোনা কখনোই সন্তান হিসেবে যাদের আইনি স্বীকৃতি দেননি তাদের নিয়েও একটা ঝামেলা বাঁধবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আছেন ছয় সন্তান: একজন লা প্লাতায়, একজন বুয়েনস আইরেসে এবং বাকি ৪ জন কিউবায়। তারা কেউ উত্তরাধিকারী হিসেবে দাবি নিয়ে হাজির হন কিনা সেটাই প্রশ্ন। অর্থাৎ সবমিলিয়ে ম্যারাডোনার সম্পত্তির উত্তরাধিকারী ১১ সন্তান। কিন্তু একজন বিচারক এরইমধ্যে তার তিন কন্যাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net