June 17, 2026, 7:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

রিচি মেহতার ব্যাটল ফর বেঙ্গল’

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপটে রেখে সিনেমা নির্মাণ করবেন ‘দিল্লি ক্রাইম’খ্যাত পরিচালক রিচি মেহতা। সিনেমার নাম ‘ব্যাটল ফর বেঙ্গল’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করার কথা আদিল হুসেনের। একাধিক বাঙালি অভিনেতাকেও দেখা যাবে সিনেমাতে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। সেই হিসেবে ২০২০-এর ১০ মার্চ নাগাদ পরিচালক-সহ সিনেমাটির একটি টিম রেকি করতে বাংলাদেশে পৌঁছায়। পরিচালকের সঙ্গে সেই টিমে ছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিনেম্যাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (অভিনেতা ভিকি কৌশলের বাবা)।

চট্টগ্রামে রেকি করাকালীনই করোনা মহামারি শুরু হলে দেশজুড়ে ঘোষণা হয় লকডাউন। ফলে ছবির শুটিং স্থগিত রেখেই ভারতে ফিরে যায় গোটা টিম। আগামী বছর মার্চ-এপ্রিল মাস নাগাদ আবারও শুরু হবে সিনেমাটির শুটিং। লস অ্যাঞ্জেলেসের একটি প্রযোজনা সংস্থা সিনেমাটি প্রযোজনা করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net