March 13, 2026, 3:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাউশির ৬ দফা নির্দেশনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শীত মৌসুমে কোভিড-১৯ মোকাবিলায় শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগসহ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) ও সংশ্লিষ্ট সবাইকে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
১. স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সব প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম চালাবে।
২. কর্মস্থলে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন।
৩. শারীরিক দূরত্ব নিশ্চিত করে যেকোনো কর্মপরিচালনা করবেন।
৪. শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৫. প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা মোকাবিলায় ঊর্ধ্বতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করবেন।
৬. সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ব্যতিত সরাসরি অফিসে না এসে ডাকযোগে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন।
করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net