March 23, 2026, 9:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

চুয়াডাঙ্গায় দেড় কেজি ওজনের ১৪টি সোনার বারসহ চোরাকারবারী আটক

 

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/  

চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি (১২০ ভরি)ওজনের ১৪টি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটকৃত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৩২)। সে নওগা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ  সকাল সাড়ে ৬টার দিকে সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থানে অভিযান চালান ৬ বিজিবির বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম ।সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪০০ গ্রাম (১২০ ভরি)ওজনের বিভিন্ন আকারের ১৪টি সোনার বার।আটককৃত সোনার বারের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা। আটককৃত সোনার বারসহ আসামীকে দর্শনা থানায় সোপর্দ করা হবে। বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net