March 3, 2026, 11:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

বিদ্রোহী প্রার্থী হওয়ায় চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মজুকে দল থেকে বহিস্কার

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

গেল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন। জেলা বিএনপি তাকে মনোনিত করার জন্য প্রস্তাবও করে। কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনিকে। মনোনয়ন না পেয়ে মজিবুল হক মজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে মোবাইলফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠতনন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net