June 15, 2026, 11:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ২৫ ডিসেম্বর সকাল ৭টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম এমদাদুল হক। তিনি হরিনারায়ণপুর বাজারের কাঠের ফার্নিচারের ব্যবসায়ী।
ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক বা তার চালককে খুঁজে পাওয়া যায়নি।
হরিনারায়ণপুর বাজারের ব্যবসায়ী তাপস সাহা জানান, এমদাদুলের বাড়ি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কালিশংকরপুরে। হরিনারায়ণপুর এলাকার জামাই হওয়ায় তিনি হল মোড়ে কাঠের ফার্নিচারে ডিজাইনের ব্যবসা করতেন। সকালে মোটরসাইকেলে কুষ্টিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net