June 15, 2026, 2:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে

কুষ্টিয়ায় পৌর নির্বাচন/ কাউন্সিলর প্রার্থীর হামলায় হার্ট অ্যাটাক করে একজনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও তার সমর্থকদের হামলায় একজন নিহত ও কমপক্ষে ৫জন আহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম সোহেল সরকার (৫০)।
আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্র জানিয়েছে, শুক্রবার রাত ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমহোনী বটতলা মোড়ে প্রচারনা চালানোর কাজ করছিল। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এ সময় সোহেল বাঁধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন। ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। তিনি হৃদরোগী। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্থাফিজুর রহমান। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে। কাউন্সিলর প্রাথী মাহবুবুর রহমান পাখি বলেন, রবি ও তার লোকজন আমার ভাই ও সমর্থকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। সোহেলকে সে ধাক্কা মেরে ফেল দেয় মাটিতে। তার আগে থেকে হার্টের সমস্যা ছিল।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আর বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি বলেন,‘ আমি ও আমার লোকজন এ ঘটনায় জড়িত নয়। সোহেল আমার বন্ধু। ঘটনার সময় সে সেখানে থাকলেও তার উপর কোন হামলা হয়নি। পাখির লোকজন আমাকে আটকানোর চেষ্টা করলে এ সংঘর্ষ হয়।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net