October 15, 2026, 11:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুমারখালীতে ইভিএম-এ ভোট: মাঠে আওয়ামী লীগ প্রার্থী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ার যে চারটি পৌরসভায় ভোট হবে তার মধ্যে কুমারখালীতে ভোট নেয়া হবে ইভিএম মেশিনে। নির্বাচন অফিস এরইমধ্যে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। যারা ভোট নেবেন এবং দেবেন তাদের কয়েক দফায় প্রশিক্ষণ দিয়েছে- জানিয়েছেন কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান। এই পৌরসভায় এখন পর্যন্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামসুজ্জামান অরুনকে প্রচার প্রচারণায় মাঠে দেখা যাচ্ছে। অরুন এই পৌরসভার বর্তমান মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন।
আর বিএনপির প্রার্থী আনিসুর রহমান লালুকে তেমন একটা ভোটের মাঠে দেখা যাচ্ছে না। তিনি মাঝে মধ্যে ভোটারদের কাছে যাচ্ছেন। তার নির্বাচনী পোস্টারও তেমন একটা চোখে পড়ছে না। আনিসুর রহমান কুমারখালী পৌর বিএনপির সভাপতি। তিনি অভিযোগ করেছেন, তার সমর্থকদের বাঁধা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামসুজ্জামান অরুন বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে ভোটের মাঠে না এসে অভিযোগ করছে বিএনপি। ১১ জানুয়ারি জেলা বিএনপির নের্তৃবৃন্দ প্রচারণায় আসেন এই পৌরসভায়। সেখানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ইভিএম আনা হয়েছে আওয়ামী লীগকে জেতানোর জন্য। এই মেশিনে ১০ ভোট বিএনপিতে দিলে তার ৯টিই যাবে আওয়ামী লীগে।
তবে, কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেছেন, ভোট সুষ্টু করতে রিটার্নিং কর্মকর্তারা যথাযত পদক্ষেপ নিচ্ছেন।
কুমারখালী পৌরসভায় মোট ভোটার ১৮হাজার ৯শ ৯০। এখানে দুই জন মেয়র পদে, ২৪ জন কাউন্সিলর পদে এবং ৮জন সংরক্ষিত মাহিলা কাউন্সিলর পদে লড়ছেন। ৩ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net